শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন সাবেক চেয়ারম্যান দানেশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম
রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন সাবেক চেয়ারম্যান দানেশ

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোটহলদিয়া গ্রামে অসহায় শীতার্তদের কম্বল জড়িয়ে দিচ্ছেন সাবেক চেয়ারম্যান ও মাওলানা আরিফ উল্লাহ রা. মাওলানা কুদরত উল্লাহ রা. ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসেন দানেশ।

মতলব উত্তরে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে ঘুরে ঘুরে ছিন্নমূল দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ছোটহলদিয়া মাওলানা আরিফ উল্লাহ রা. মাওলানা কুদরত উল্লাহ রা. ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসেন দানেশ।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ছোট হলদিয়া গ্রাম সহ আশপাশের এলাকায় প্রায় ১ হাজার কম্বল অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন সাবেক এ জনপ্রতিনিধি।
কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন সাবেক জনপ্রতিনিধির এর হাতে শীতবস্ত্র (কম্বল) দেখে অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
অসহায় এক নারী বলেন, কয়েকদিন ধরে শীত পড়ছে। আমি রাতে পিঠা বেচি। আগুনের কাছে থাকলেও শীত কমে না। অনেক শীত করে। কম্বল পেয়ে আমার খুব ভালো লাগছে।
বিতরণ শেষে দেলোয়ার হোসেন দানেশ বলেন, শীতে  দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। এই শীতে কোনো অসহায় পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছি। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়েছিলাম। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, মনির হোসেন সরকার, রুহুল আমিন সরকার, পনির সরকার, মফিজ সরকার, ওয়াদুদ সরকার বাপক, আবুল কালাম আশিক খান’সহ আরো অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital