রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন সাবেক চেয়ারম্যান দানেশ
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোটহলদিয়া গ্রামে অসহায় শীতার্তদের কম্বল জড়িয়ে দিচ্ছেন সাবেক চেয়ারম্যান ও মাওলানা আরিফ উল্লাহ রা. মাওলানা কুদরত উল্লাহ রা. ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসেন দানেশ।
মতলব উত্তরে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে ঘুরে ঘুরে ছিন্নমূল দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ছোটহলদিয়া মাওলানা আরিফ উল্লাহ রা. মাওলানা কুদরত উল্লাহ রা. ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসেন দানেশ।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ছোট হলদিয়া গ্রাম সহ আশপাশের এলাকায় প্রায় ১ হাজার কম্বল অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন সাবেক এ জনপ্রতিনিধি।
কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন সাবেক জনপ্রতিনিধির এর হাতে শীতবস্ত্র (কম্বল) দেখে অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
অসহায় এক নারী বলেন, কয়েকদিন ধরে শীত পড়ছে। আমি রাতে পিঠা বেচি। আগুনের কাছে থাকলেও শীত কমে না। অনেক শীত করে। কম্বল পেয়ে আমার খুব ভালো লাগছে।
বিতরণ শেষে দেলোয়ার হোসেন দানেশ বলেন, শীতে দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। এই শীতে কোনো অসহায় পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছি। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়েছিলাম। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, মনির হোসেন সরকার, রুহুল আমিন সরকার, পনির সরকার, মফিজ সরকার, ওয়াদুদ সরকার বাপক, আবুল কালাম আশিক খান’সহ আরো অনেকে।





