শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ সমবায় সমিতির নির্বাচনে চেয়ারম্যান পদে সালাম আজাদের মনোনয়ন পত্র জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪৪ পিএম
ফরিদগঞ্জ সমবায় সমিতির নির্বাচনে চেয়ারম্যান পদে সালাম আজাদের মনোনয়ন পত্র জমা
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে এবার চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান  সালাম আজাদ জুয়েল।
তিনি বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন। এই সম তিনি দল মত নির্বিশেষে সকল সমবায়ী ভাই বোনদের সহযোগিতা চান। তিনি এবার আনারস প্রতিকে নির্বাচন করবেন আগামী ২৪ মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে।
এই সময় প্রার্থী সালাম আজাদ জুয়েল বলেন ফরিদগঞ্জ উপজেলায় সমবায় আন্দোলন বেগবান করতে এবং সমবায়ীদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে  সমবায়ীদের অনুরোধে ফরিদগঞ্জ আমি  উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি) এর চেয়ারম্যান পদে  মনোনয়ন পত্র জমা দিলাম। আমি একটি সুন্দর ও সুষ্ঠ নির্বাচন আশা করি।
মনোনয়ন পত্র জমার সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ  কাছিয়াড়া কে এস এস এর সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ম্যানেজার আব্দুল হান্নান, বদরপুর কে এস এস এর সভাপতি তসলিম আহমেদ,১ নং  চর বড়ালি কে এস এস এর সাইফুল ইসলাম পাটওয়ারী, পোয়া কে এস এস এর ইউসুফ মিয়া, কৃষ্ণপুর কে এস এস এর ম্যানেজার বিল্লাল হোসেন তালুকদার,২ নং চর বড়ালির আনোয়ার হোসেন,  ১ নং সকদিরামপুর কে এস এস এর সভাপতি ফখরুল ইসলাম পাটওয়ারী, দিঘলদী কে এস এস এর সদস্য শহিদুল্লাহ,  বড়ালী কে এস এস এর ম্যানেজার বিল্লাল হোসেন, সাফুয়া মহিলা কে এস এস এর সভাপতি জেসমিন আক্তার, কাছিয়াড়ার মামুনুর রহমান পাটওয়ারী,  উপাদিক কে এস এস এর আব্দুল মোতালেব পাটওয়ারী, গাজীপুর কে এস এস এর হাসান গাজী  সহ উপজেলা  আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুলতান আহমদ রিপন, পৌরসভার জামাল পাটওয়ারী,  ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, নেওয়াজ শরিফ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital