বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মুহাদ্দিস আবু নছর আশরাফীর পিতার ইন্তেকালে আমীরে জামায়াতের শোক

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম
মুহাদ্দিস আবু নছর আশরাফীর পিতার ইন্তেকালে আমীরে জামায়াতের শোক

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর পিতা কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক শাইখুল হাদীস মাওলানা ফজলুল করিম বার্ধক্যজনিত কারণে গত রাত ১:০০টায় ৮৭ বছর বয়সে নিজ বাড়ীতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ ০২ জানুয়ারি বেলা
২:৩০টায় আশরাফপুর গ্রামের নিজ বাড়ীতে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

শোকবাণী
মুহাদ্দিস আবু নাসের আশরাফীর পিতা শাইখুল হাদীস মাওলানা ফজলুল করিম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০২ জানুয়ারি এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, শাইখুল হাদীস মাওলানা ফজলুল করিম ছিলেনদেশখ্যাত একজন বিজ্ঞ আলেম। একজন আদর্শ পিতা হিসেবে তার সন্তানদেরকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করে তুলে ছিলেন।

তিনি দীর্ঘ সময়ের শিক্ষকতার জীবনে বহু যোগ্য আলেম, মুহাদ্দিস ও মুফাসসির তৈরি করতে সক্ষম হয়েছেন। শিক্ষকতার জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের অভিভাবকতুল্য ভূমিকা পালন করেছেন। ইকামতে দ্বীন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং আলেম উলামাদের মধ্যে ঐক্য স্থাাপনে সচেষ্ট ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

Model Hospital

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উ”চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital