বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অসুস্থ রেদওয়ান খান বোরহান, দোয়া প্রার্থী

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অসুস্থ রেদওয়ান খান বোরহান, দোয়া প্রার্থী
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের  নম্বর সেলের মেডিকেল  গুরুতর অসুস্থ হয়ে কারাবাস করছেন সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান। তার দ্রুত সুস্থতা কামনা করে চাঁদপুর সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের সহধর্মিণী সুলতানা নাসরিন খান
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে হামলার অভিযোগে গত বছরের ৪ আগস্ট রাতে তাকে আটক করা হয়। এর পরপর সন্ত্রাস বিরোধী  ৮,৯,১০,১১,১২ ধারার মামলায় কারাবাস করতেছেন। পাঁচ মাসের এই কারাবাসে তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুদগছেন। তার দ্রুত সুস্থতার জন্য দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া কামনা করা হয়।
রেদওয়ান খান বোরহান এর সহধর্মিনী সুলতানা নাসরিন খান আরো জানান আওয়ামী লীগের দলীয় কোন পোষ্ট না থাকার কারনে এ নেতাকে একের পর এক মামলা দিয়ে আটকিয়ে রাখতেছে।
এতে তিনি দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তাই তিনি চাঁদপুর সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এসময় সুলতানা নাসরিন খান আরো বলেন, রেদওয়ান খান বোরহান তিনি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্র, শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি ও ১০নং লক্ষীপুর ইউপি চেয়ারম্যান সমালোচিত বালুখেকো মোঃ সেলিম খানের দুর্নীতির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে গেছেন এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও youtube প্রতিবাদ করে গেছেন সবসময়। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে ডাঃ দীপু মনির নিজস্ব দলীয় লোকরা চাঁদপুর শহরে রেদওয়ান খান বোরহানকে সবসময় কোনঠাসা করে রেখেছিলেন এবং লক্ষীপুর ইউনিয়নে কয়েকবার হামালাও চালিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital