বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জকসুর ভোট গণনা সাময়িকভাবে স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫৬ পিএম
জকসুর ভোট গণনা সাময়িকভাবে স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ভোট গণনার জন্য মোট ছয়টি ওএমআর মেশিন প্রস্তুত রাখা হলেও ত্রুটির কারণে গণনা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।

তিনি বলেন, আমরা দুইটি মেশিনে ভোট গণনা করছি। তবে দুটি মেশিনে ভিন্ন ভিন্ন গণনা দেখাচ্ছে।

Model Hospital

আমরা ট্রায়াল করেছি গত তিনদিন। এমন সমস্যা আগে হয়নি।

তিনি আরো বলেন, এ বিষয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক হবে। সেখানে আমরা অবশ্যই একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নেব।

সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করব।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। ৩৮ টি বিভাগ ও ১টি হলসহ ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলে। কমিশন জানায়, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital