শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৫৯ পিএম
হাজীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন

​চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনএসপি)-এর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী ২০২৬) চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

​দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিতে অ্যাডভোকেট মো. নাজমুল কবিরকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম রাকিবকে (সেজাদ রাকিব) সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. মাযহারুল আলম ও সদস্য সচিব মু. আমান উল্যাহ পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

Model Hospital

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক শাহাদাত সাকিব ও মো. রাকিবুল হাসান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব তানিল। এ ছাড়া মো. মাহমুদুর রহমান ও আরিফ আহমেদ পাটোয়ারীকে যুগ্ম সদস্য সচিব এবং মো. সাকিব জামানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিশেষ এই কমিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক’ নামে একটি নতুন পদ রাখা হয়েছে, যেখানে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল কাদের রাকিব।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. আহসান হাবীব, মো. শামীম হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. রিজওয়ান হাসান ও মাসুম বিল্লাহ।

জেলা কমিটির নেতারা জানান, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে নতুন কমিটিকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital