হাজীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনএসপি)-এর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী ২০২৬) চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিতে অ্যাডভোকেট মো. নাজমুল কবিরকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম রাকিবকে (সেজাদ রাকিব) সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. মাযহারুল আলম ও সদস্য সচিব মু. আমান উল্যাহ পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক শাহাদাত সাকিব ও মো. রাকিবুল হাসান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব তানিল। এ ছাড়া মো. মাহমুদুর রহমান ও আরিফ আহমেদ পাটোয়ারীকে যুগ্ম সদস্য সচিব এবং মো. সাকিব জামানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিশেষ এই কমিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক’ নামে একটি নতুন পদ রাখা হয়েছে, যেখানে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল কাদের রাকিব।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. আহসান হাবীব, মো. শামীম হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. রিজওয়ান হাসান ও মাসুম বিল্লাহ।
জেলা কমিটির নেতারা জানান, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে নতুন কমিটিকে।





