শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় অর্থদণ্ড ও সরঞ্জাম জব্দ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম
শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় অর্থদণ্ড ও সরঞ্জাম জব্দ
শাহরাস্তিতে কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষি ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ধারাবাহিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেটের  নির্দেশনায় বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) রাতে শাহরাস্তি উপজেলার স্বেতি নারায়নপুর, চিতোষী পশ্চিম এবং রায়শ্রী উত্তর ইউনিয়নের খাটোরা এলাকায় ভেকুর মাধ্যমে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এ সময় স্বেতি নারায়নপুর এলাকায় মাটি কাটার আলামত পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে খাটোরা গ্রামে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।
এর আগে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকা ও রায়শ্রী উত্তর ইউনিয়নের খাটোরা এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বলেন, কৃষি ফসলি জমির মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, আইন অমান্য করে যারা মাটি কাটার সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital