শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যানকে সেনগাঁও বালিকা উবির সম্মাননা প্রদান   

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫১ পিএম
চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যানকে সেনগাঁও বালিকা উবির সম্মাননা প্রদান   
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা স্মারক প্রদান করেছেন আশিকাটি ইউনিয়স্থ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ঢাকা বনানীর মনিরা ওভারসীজ রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।

গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, ঢাকাস্থ সেনগাঁও সমাজ কল্যাণ সংঘের আহ্বায়ক মোঃ জাকির হোসেন জাহাঙ্গীর তালুকদার, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরকার, সহ সভাপতি মোঃ মানিক পাটওয়ারী।
এই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সাথে বিদ্যালয়ের পড়ালেখার মান-উন্নয়ন, স্কুলের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলাপ আলোচনা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital