বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আপন’র উদ্যোগে অর্ধশতাধিক রিকশা চালকদের মাঝে শীত উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম
আপন’র উদ্যোগে অর্ধশতাধিক রিকশা চালকদের মাঝে শীত উপহার বিতরণ
সামাজিক ও মানবিক সংগঠন আপন -এর উদ্যোগে চাঁদপুরে অর্ধশতাধিক রিকশা চালক ও শীতার্ত মানুষের মাঝে মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারে শীত উপহার হিসেবে রিক্সা চালকদের ভারী কাপড়ের উন্নত হুডি এবং শীতার্ত নারীদের কম্বল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। ‌সামাজিক সংগঠন আপন -এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, আপন -এর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, চাঁদপুর জেলা ফটোজানালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম।

আপন -এর সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাহ আলম ফরাজী, চাঁদপুর রেইমবো হাসপাতালের পরিচালক মহসিন ভূঁইয়া, আপন -এর সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মোঃ আশরাফুল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মুনা চৈতি।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, শীতের সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা দরকার। আপন-এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এটি অন্য সংগঠনগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

Model Hospital

তিনি আরো বলেন, আমাদের সমাজে উল্লেখ সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। দরিদ্র ও নিম্নবিত্ত এই মানুষগুলো লোক লজ্জায় কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারেন না। আমরা যারা সামর্থ্যবান আছি, তাদের উচিত আশেপাশে এমন মানুষদের খোঁজখবর রাখা। বিশেষ করে দুর্যোগ-দুর্ভোগ কিংবা উৎসবের দিনগুলোতে তাদের দিকে মানবতার হাত বাড়িয়ে দেওয়া। আসুন আমরা সবাই মিলে খুদা ও দারিদ্র্যমুক্ত একটি সুন্দর এবং মানবিক রাষ্ট্র করে তুলি।

সভাপতির বক্তব্যে ডা. রাশেদা আক্তার বলেন, সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষের কষ্ট লাঘব করাই আপন-এর মূল লক্ষ্য। শীত উপহার বিতরণের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার সামান্য প্রয়াস নিয়েছি। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা রিকশা চালক এবং অসহায় শীতার্তদের হাতে আপন -এর শীত উপহার তুলে দেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital