বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ওলামা দলের পরিচিতি সভা ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম
চাঁদপুর পৌর ওলামা দলের পরিচিতি সভা ও লিফলেট বিতরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে  নির্বাচনী ও পরিচিতি সভা করেছে চাঁদপুর পৌর ওলামাদল দল।
শনিবার (২৪ জানুয়ারি বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারী।
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওলামা দলের নেতৃবৃন্দকে সক্রিয় ভাবে কাজ করার জন্য  বিভিন্ন নির্দেশনা দেন।এবং প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের লিফলেট পৌঁছে দিতে বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধা।
চাঁদপুর পৌর ওলামা দলের আহ্বায়ক মোঃ আকবর হোসেন মাতাব্বরের সভাপতিত্বে ও সদস্য সচিব  মাওলানা মান্নানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের সমন্বয়ক মাওলানা আব্দুল কুদ্দুস, পৌর ১২  নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি ডা. মোঃশফিউল্লাহ।
এসময় পৌর ও ওয়ার্ড ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital