বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় 

যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই ব্যাপক উন্নয়ন হয়েছে : ধানের শীষের প্রার্থী লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:১৬ পিএম
যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই ব্যাপক উন্নয়ন হয়েছে : ধানের শীষের প্রার্থী লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন ধানের শীষের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন হারুনুর রশিদ উপজেলার সুবিদপুর পূর্ব ও পশ্চিম ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার উভারামপুর, কাইতাড়া, নুরপুর ও কামতা, শোল্লা, সাহার বাজার এলাকায় নেতা-কর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্য বলেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় দেশের মানুষের কথা চিন্তা করে। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
পরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সবার কাছে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম জেড আই জহির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য, সদস্য সোহাগ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল,  উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের সদস্য হাছান পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল বাসার প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital