বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১০ লাখ টাকার নকল সিগারেট জব্দ, নারায়ন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:১০ এম
চাঁদপুরে ১০ লাখ টাকার নকল সিগারেট জব্দ, নারায়ন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপু‌রের পুরান বাজার বাতাসাপট্টির নারায়ন স্টোর থেকে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট জব্দ করে আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস করছে প্রশাসন।

২৬ জানুয়ারী সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর ও যৌথ-বা‌হিনীর অ‌ভিযা‌নে নকল ও অবৈধ সিগারেট সংরক্ষণ ও বিক্রির দায়ে নারায়ণ স্টোর এর স্বত্বাধিকারী গোবিন্দ বাবুকে প্রতিষ্ঠান‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেন অভিযান পরিচালনাকারী দল।

ভোক্তা অধিকার আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ক্রয় ভাউচার ও ভ্যাট চালান ছাড়া সিগারেট ক্রয়, বিক্রয়ের সময় পাকা ভাউচার প্রদান না করা এবং নকল ব্যান্ড রোল ব্যবহৃত অবৈধ সিগারেট বিক্রয়ের অপরাধে নারায়ণ স্টোর কে ৫০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।

এছাড়া আবুল খায়ের টোব্যাকোর ম্যারিজ ব্রান্ডের ২৩ কেস নকল সিগারেট ও ব্লাক ডায়মন্ড নামীয় ব্রান্ডের ৩ কেস নকল সিগারেট জব্দ করে উৎসুক জনতার ভিড়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

Model Hospital

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় বিভিন্ন অঞ্চল থেকে আসা ভুক্তভোগী প্রান্তিক খুচরা ও পাইকারি দোকানদাররা এমন অভিযোগ পরিচালনা করায় কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। যারা বিগত সময়ে সারাধন জনগণের সাথে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে দিয়েছেন,তাদের বিরুদ্ধে এই ধরনের নকল,অবৈধ ও ভেজাল পন্যের বানিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান থাকবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।