চাঁদপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শাহরাস্তি পৌরশহরের কালিয়াপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রেই পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব।

নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান, কেন্দ্র পরিচালনার নিয়ম, ফলাফল সংরক্ষণ ও নথিপত্র প্রস্তুতের বিষয়ে প্রত্যেক পোলিং এজেন্টের পরিষ্কার ও বাস্তব ধারণা থাকা জরুরি।

তিনি আরও বলেন, পোলিং এজেন্টরা হচ্ছেন গণতন্ত্র রক্ষার প্রথম সারির যোদ্ধা। তাদের সততা, দক্ষতা ও সচেতনতার ওপর অনেকাংশে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নির্ভর করে। দায়িত্ব পালনের ক্ষেত্রে ধৈর্য, শালীনতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কোনো অনিয়ম বা অসঙ্গতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনসম্মত উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় পোলিং এজেন্টদের করণীয় ও বর্জনীয় বিষয়, নির্বাচনি বিধি-নিষেধ, ভোটকেন্দ্রে আচরণবিধি, তথ্য সংগ্রহের কৌশল এবং ফলাফলের নথিপত্র প্রস্তুতের নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির নেতারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত পোলিং এজেন্ট নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো ধরনের বিভ্রান্তি ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোঃ জামাল হোসেন মজুমদার, অতিরিক্ত সচিব হুমায়ুন কবির, অতিরিক্ত সচিব আহসান হাবিব, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহসভাপতি আবু ইউসুফ রুপন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, সৌদি আরব রিয়াদ বিএনপির প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ফখরুল ইসলাম বিলাস, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জি. এবিএম পলাশ ও আজগর হোসেন মিয়াজী,পৌর ছাত্রদলের সভাপতি মাজারুল ইসলাম জুয়েল।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





