শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম
চাঁদপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শাহরাস্তি পৌরশহরের কালিয়াপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রেই পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব।

নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান, কেন্দ্র পরিচালনার নিয়ম, ফলাফল সংরক্ষণ ও নথিপত্র প্রস্তুতের বিষয়ে প্রত্যেক পোলিং এজেন্টের পরিষ্কার ও বাস্তব ধারণা থাকা জরুরি।

Model Hospital

তিনি আরও বলেন, পোলিং এজেন্টরা হচ্ছেন গণতন্ত্র রক্ষার প্রথম সারির যোদ্ধা। তাদের সততা, দক্ষতা ও সচেতনতার ওপর অনেকাংশে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নির্ভর করে। দায়িত্ব পালনের ক্ষেত্রে ধৈর্য, শালীনতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কোনো অনিয়ম বা অসঙ্গতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনসম্মত উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় পোলিং এজেন্টদের করণীয় ও বর্জনীয় বিষয়, নির্বাচনি বিধি-নিষেধ, ভোটকেন্দ্রে আচরণবিধি, তথ্য সংগ্রহের কৌশল এবং ফলাফলের নথিপত্র প্রস্তুতের নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির নেতারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত পোলিং এজেন্ট নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো ধরনের বিভ্রান্তি ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোঃ জামাল হোসেন মজুমদার, অতিরিক্ত সচিব হুমায়ুন কবির, অতিরিক্ত সচিব আহসান হাবিব, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহসভাপতি আবু ইউসুফ রুপন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, সৌদি আরব রিয়াদ বিএনপির প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ফখরুল ইসলাম বিলাস, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জি. এবিএম পলাশ ও আজগর হোসেন মিয়াজী,পৌর ছাত্রদলের সভাপতি মাজারুল ইসলাম  জুয়েল।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital