বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের আসনে পোলিং এজেন্ট প্রশিক্ষনের সমন্বয়কারী রাশেদা বেগম হীরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম
তারেক রহমানের আসনে পোলিং এজেন্ট প্রশিক্ষনের সমন্বয়কারী রাশেদা বেগম হীরা
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসনে চাঁদপুরের কৃতি সন্তান  সাবেক দুবারের মহিলা এমপি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপির উপদেষ্টা আলহাজ রাশেদা বেগম হীরাকে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের সমন্বয়কারী করা হয়েছে।
২৯জানুয়ারী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব:) মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনে সকল পোলিং এজেন্টদের এক প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। বিএনপি’র চেয়ারম্যানের অফিস থেকে প্রশিক্ষন টিম অত্র এলাকার ওয়ার্ড সমূহে প্রশিক্ষন প্রদানের জন্য গমণ করবেন। প্রতিটি ওয়ার্ডের সকল এজেন্ট (১০০%) রিজার্ভ সহ একত্রে এক স্থানে প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। ওয়ার্ড সমূহ তাদের নিজ নিজ এলাকার মধ্যে সুবিধাজনক স্থানে এই প্রশিক্ষনের ব্যবস্থা করবেন।
এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য জনাবা রাশেদা বেগম হীরা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, (০১৭১১১-৩৯৮১৮), বিএনপি এর সংঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
গুলশান, বানানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ড নং-১৫, ১৮, ১৯, ২০, ৯৫, ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে সাবেক এমপি রাশেদা বেগম হীরার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital