চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডের ধানের শীষের উঠোন বৈঠক জনসমুদ্রে পরিণত
একটি দল বাংলাদেশের মানুষের সাথে মুনাফিকি করছে : এড. সলিম উল্লাহ সেলিম


জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম তার বক্তব্যে বলেন, চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এই আসনে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে তার নীতি, আদর্শ এবং সততার পরীক্ষা দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাই তাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করব।

তিনি আরো বলেন, একটি দল বাংলাদেশের মানুষের সাথে মুনাফিকি করছে। তারা ভোটের জন্য ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। আপনারা তাদের ফাঁদে পা দিয়ে বিভ্রান্ত হবেন না। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই আপনাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্বাণ হবে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন তার বক্তব্য বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী। তারপরেও এই এলাকার ছেড়ে আমি যাইনি। আমার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আপনাদের মাঝে ফিরে এসেছে।

৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সভাপতি খোকন মিজির সভাপতিতে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হালদারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবীন, ৮ নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক দীন মোহাম্মদ জিল্লু, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল আলম সূর্য, ছাত্রনেতা ঐশ্বর্য প্রমুখ।





