শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিধি নিষেধ উপেক্ষা করেই ডিউড্রপস্ ইন্টারন্যাশনাল স্কুলে চলছে পাঠদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৬ পিএম
বিধি নিষেধ উপেক্ষা করেই ডিউড্রপস্ ইন্টারন্যাশনাল স্কুলে চলছে পাঠদান

নিজস্ব প্রতিনিধি : করোনা মহামারীতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও মতলব দক্ষিণ উপজেলার ডিউড্রপস্ ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রম দেখা গেছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে এই স্কুলের প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীসহ অভিভাবকরা।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে এই বিদ্যালয় গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধি না মেনেই শিশু শিক্ষার্থীদের পাঠদান চলছে। কোনো শিশু শিক্ষার্থীর মুখে মাস্ক ছিল না। এমনকি ওই সব প্রতিষ্ঠানের শিক্ষকরাও মাস্ক ব্যবহার না করেই ক্লাস নিচ্ছেন। ছিল না হাত ধোয়ার সাবান, পানির ব্যবস্থা বা হ্যান্ড স্যানিটাইজার। সামাজিক দূরত্ব কী, তারা যেন বোঝেই না।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, সরকারের নির্দেশনা অমান্য করে নিজেদের খেয়াল খুশিমতো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পাঠদান শুরু করেছেন তারা।

এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকেও কোনো নজরদারি দেখছি না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কঠোর নির্দেশনার কারণে করোনার মধ্যেও বাচ্চাদের বিদ্যালয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা।

Model Hospital

ডিউড্রপস্ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ছায়াদুল্লাহ মিয়া বলেন, “সরকার বিধিনিষেধ শিথিল করায় আমরা ক্লাস শুরু করেছি।” এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। যদি সত্যতা পাওয়া যায় তাহলে তদন্ত পূর্বক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital