মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মতলবের মেধাবী শিক্ষার্থী ফয়সালকে আর্থিক সহযোগিতা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১০ এম
মতলবের মেধাবী শিক্ষার্থী ফয়সালকে আর্থিক সহযোগিতা প্রদান

প্রতিনিধি : চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অঙ্গীকার বন্ধু সংগঠন এর অনুরোধে সাড়া দিয়ে মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন এর তুষপুর গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থী মোঃ ফয়সাল হোসেনের আবেদনের প্রেক্ষিতে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা হক স্যার আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।

২৮ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা কার্যালয়ে অঙ্গীকার বন্ধু সংগঠন এর প্রতিনিধি দলসহ ফয়সাল হোসেনকে ১০,০০০/- (দশ হাজার) টাকা নগদ প্রদান করা হয়।এ সময় ইউএনও স্যার প্রতিনিধি দলের কথা শুনেন এবং আগামী দিনেও উপজেলা কার্যালয় তার পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। এই সহযোগিতার ফলে ফয়সাল হোসেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের লক্ষ্যে ভর্তি নিশ্চিত সম্ভব হলো।

এ বিষয়ে অঙ্গীকার বন্ধু সংগঠন এর কার্যনির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ বলেন, গত ২৬ ফেব্রুয়ারি অঙ্গীকার বন্ধু সংগঠন এর অফিসিয়াল ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে দরিদ্র মেধাবী শিক্ষার্থী মোঃ ফয়সাল হোসেন অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেনা এমনটা লিখেন স্থানীয় শিক্ষক জনাব মোঃ জসিমউদদীন পাটোয়ারী বিএসসি। এরপর অঙ্গীকার বন্ধু সংগঠন এর প্রতিনিধি দল ফয়সালের সাথে মোবাইলে যোগাযোগ করে বিস্তারিত জেনে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন যেন থেমে না যায় সেই আকুতি জানিয়ে অনলাইনে পোস্ট দেই। সংগঠন তার পাশে আছে তাকে আশ্বস্ত করি। এরই প্রেক্ষিতে উক্ত বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করি। তিনি গতকাল অঙ্গীকার বন্ধু সংগঠন এর যোগাযোগের প্রেক্ষাপটে ফয়সালকে আর্থিক সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নেন।

Model Hospital

মেধাবী শিক্ষার্থী ফয়সাল হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, আমি চরম দুঃসময়ে অঙ্গীকার বন্ধু সংগঠনকে পাশে পেয়েছি। তাদের প্রচেষ্টায় আজ মতলব দক্ষিণ ইউএনও স্যারের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমি এজন্য ইউএনও স্যার, অঙ্গীকার বন্ধু সংগঠন এবং জসিমউদদীন পাটোয়ারী বিএসসি স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশাকরি শিক্ষাজীবন শেষ করা অবধি তাদের সহযোগিতা পাব ইনশাল্লাহ। আগামী দিনে অঙ্গীকার বন্ধু সংগঠন এর সাথে যুক্ত হয়ে মানুষের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে। আমি আনন্দিত ও অভিভূত।

অঙ্গীকার বন্ধু সংগঠন এর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শুভ চন্দ্র শীল বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ২০১৩ সালের ০১ জুন প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে এভাবেই যুক্ত আছে। আমাদের দ্বারা কেউ যদি সামাণ্যতম উপকৃত হন তাতেই আমরা আনন্দিত ও গর্বিত। সবার সহযোগিতা নিয়ে এভাবে এগিয়ে যাব আমরা ইনশাল্লাহ।

এতে অঙ্গীকার বন্ধু সংগঠন এর প্রতিনিধি দলে ছিলেন সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হীরা, এ এস পলাশ ও অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক মাহামুদুল হাসান মুন্না সরকার। তারা এমন মহতী কাজে নিজেদের সম্পৃক্ত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অঙ্গীকার বন্ধু সংগঠন এর পক্ষ থেকে সহ প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আল-আমিন মিয়াজী মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে উপজেলা প্রশাসন মানবিক কাজে আরও বেশি যুক্ত থাকবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন। এভাবেই অঙ্গীকার বন্ধু সংগঠন ‘বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হাঁটবে ইনশাল্লাহ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।