মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১:২৫ পিএম
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত 
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের আয়োজনে ৮ ও ৯নং ওয়ার্ডে স্বাধীনতার সবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ মার্চ বিকেলে ইউনিয়নের কাজিয়ারা এলাকায় ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজীর কার্যালয় ও ৯নং ওয়ার্ডের মেহারণ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ৮নং ওয়ার্ডের মেম্বার গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং খর্গপুর মাদ্রাসার অভিবাবক সদস্য ও আওয়ামীলীগ নেতা আবুল বাসারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পারুল রানী সরকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি হানিফ প্রধান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল পাঠান, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম তালুকদার, যুবলীগ নেতা ইসমাইল প্রধান, ইঞ্জিনিয়ার মিঞা মোহাম্মদ ইউনুস, ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমানউদ্দিন পাঠান।
এদিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেহারণ এলাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নগেন্দ্র দাস।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানেস্বর দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি শ্রী কৃষ্ণ দাস, আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র দাস, ওয়ার্ড যুবলীগের সভাপতি কপিল দাস, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাওন দাস, সাধারণ সম্পাদক নয়ন দাস প্রমুখ। এসময় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা  কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।