বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

লিগ্যাড এইড থেকে অসহায়রা যেন সেবা পায়, তা নিশ্চিত করতে হবে : সি. জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ এম
লিগ্যাড এইড থেকে অসহায়রা যেন সেবা পায়, তা নিশ্চিত করতে হবে : সি. জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

চাঁদপুর জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ ও স্টেকহোল্ডারগনের সমন্বয়ে সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

চাঁদপুর জেলা লিগ্যাল এইডের আয়োজনে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর সাস্প্রতিক সংশোধনী ও করণীয় বিষয়ে প্যানেল আইনজীবীবৃন্দ ও স্টেকহোল্ডারগণের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷
২৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
তিনি বক্তব্যে বলেন, যারা নতুন লিগ্যাল এইড আইনজীবি নিয়োজিত হয়েছেন তাদের অভিনন্দন। আপনারা আপনাদের দায়িত্ব ও কর্তব্য সুন্দরভাবে পালন করবেন৷ আপনারা যখন লিগ্যাল এইডে নিয়োজিত হবেন, তখন মামলায় নিয়মিত অংশ নিবেন। আমরা প্রতি মাসেই জেল খানা ভিজিট করি। লিগ্যাল এইডের হট নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করলে সকল আইনি সুবিধা পাওয়া যাবে৷
আমরা যারা দায়িত্ব নিয়েছি, তারা অসহায়দের জন্য কাজ করবো। লিগ্যাড এইড থেকে যেন তারা সেবা পায়, তা নিশ্চিত করতে হবে৷ জজ সাহেবকে ভয় করার কিছু নাই, জজ সাহেবও মানুষ৷ আপনারা লিগ্যাল এইডের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করবেন।
তিনি আরও বলেন, অসহায় বিচার প্রার্থীদের জন্য প্যানেল আইনজীবি রয়েছে। মামলা নিষ্পত্তির জন্য লিগ্যাল এইড যাচ্ছে৷ লিগ্যাল এইডের কথাগুলো মানুষের কাছে পৌছাতে হবে৷ এখানে সীমাবদ্ধতা আছে৷ কোন একজন যার লিগ্যাল এইড দরকার, সে যেন সুযোগ পায়। কেউ লিগ্যাড এইড চেয়েছে কিন্তু পায়না এমন রেকর্ড নাই। আমরা যারা আইনজীবি এবং বিচারক সবাই মিলে মামলা গুলো যেন দ্রুত নিষ্পত্তি করা যায়, তার জন্য কাজ করতে হবে। লিগ্যাল এইডের মামলাগুলো গুরুত্ব দিতে হবে। সবার সহযোগিতা চাই লিগ্যাল এইডের কাজে।
জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত)  সিনিয়র সিভিল জজ মো: আবদুল আলীমের পরিচালনায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুজাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বিচারক শরাফ উদ্দিন আহমেদ ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) বিচারক কামাল হোসেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজলা রানী চাকমা, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল কবীর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেল সুপার জয়নাল আবেদীন ভূইয়া, জিপি অ্যাড. এ.জেড.এম রফিকুল হাসান রিপন, পিপি অ্যাড. কোহিনুর রশিদ, জেলা,আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারন সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান,  সিভিল সাজনের প্রতিনিধি ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল, প্যানেল আইনজীবী অ্যাড. শিরিন সুলতানা সুপ্তা, অ্যাড. নুরুল হক কমল, অ্যাড. আলম খান মঞ্জু,  অ্যাড. হান্নান কাজী, অ্যাড. এইচ এম হেলাল, অ্যাড. বিশ্বজিৎ কর রানা প্রমুখ।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, লিগ্যাল এইড চাঁদপুরে ভালো কাজ করছে। লিগ্যাল এইডের কাজে চাঁদপুর প্রেস ক্লাব সহায়তা করবে৷ আপনাদের তথ্যগুলো চাঁদপুর প্রিন্ট মিডিয়াসহ সকল পত্রিকার সাংবাদিকগণ গুরুত্ব সহকারে ছাপে। জেল খানায় কোথাও কোন অসহায় কয়েদী  আছে কিনা তার তথ্য জেল সুপার দিবেন৷
এ সময় বিচারক, বিভিন্ন সংস্থার কমকর্তাবৃন্দগণ সহ প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।