শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আতাউল করিমের প্রচারণায়

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১ এম
কচুয়ায় ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আতাউল করিমের প্রচারণায়
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  কচুয়া উপজেলার ৯ নং কড়াইয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট সাংবাদিক আতাউল করিম।
​দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা আতাউল করিম এবার সরাসরি জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নের সেবায় আত্মনিয়োগ করতে চান। ইতিমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন
​​স্থানীয়দের প্রতিক্রিয়া ​এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাংবাদিক আতাউল করিম একজন শিক্ষিত ও সৎ ব্যক্তি হিসেবে পরিচিত।
এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। স্থানীয় তরুণ ভোটারদের একটি বড় অংশ তাকে পরিবর্তনের কারিগর হিসেবে দেখছেন।
​আতাউল করিম বলেন, আমি দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের কর্মী হিসেবে মানুষের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখেছি। কড়াইয়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এই ইউনিয়নের চেহারা বদলে দিতে চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital