বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের মায়ের মৃত্যুর খবরটি ‘গুজব’

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৭:১৭ পিএম
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের মায়ের মৃত্যুর খবরটি ‘গুজব’

হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষামন্ত্রী ও মা মাহমুদা হক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের রত্নগর্ভা মা মাহমুদা হকের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। ​আজ রোববার (৮ মার্চ) ড. এহছানুল হক মিলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই বিভ্রান্তি দূর করা হয়।

​পেজে দেওয়া ওই পোস্টে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর মায়ের মৃত্যুর বিষয়ে যে সংবাদটি প্রচার করা হচ্ছে, তাতে কোনো সত্যতা নেই। ড. মিলনের মা বর্তমানে সুস্থ আছেন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

​পোস্টের মাধ্যমে ড. এহছানুল হক মিলনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়। ​সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই ধরনের কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

​ভিত্তিহীন সংবাদ শেয়ার করা থেকে বিরত থাকুন।

Model Hospital

​যেকোনো সংবেদনশীল তথ্যের সত্যতা যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

​উল্লেখ্য, ড. মিলন ও তাঁর মায়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কিছু আইডি ও পেজ থেকে এই মিথ্যা খবরটি ছড়ানো হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর দ্রুত তা স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital