শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন আর নেই

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম
শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন আর নেই
শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা সমবায় সমিতি (বিআরডিবি)-এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন (৮০) আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর ১টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির  ফটিকখিরা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।তিনি ২৬ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বক্তব্যও দেন। ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের তালিকায় তাঁর নাম না থাকায় তিনি বিষয়টি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। পরে প্রধান অতিথি স্থানীয় সাংসদ  ইঞ্জিঃ মমিনুল হক উপজেলা নির্বাহী অফিসারকে তাঁর নাম তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ  দেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা চারবার নির্বাচিত হয়ে জনগণের সেবা করেন।
এছাড়া তিনি প্রায় ১৮ মাস শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা পরিষদ নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেন।
সমবায় আন্দোলনেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি উপজেলা বিআরডিবির তিনবারের নির্বাচিত সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনেও তিনি সক্রিয় ছিলেন—আশির দশকে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থাকলেও পরবর্তীতে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান তথা মরহুমের মামাতো ভাইর হাত ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন। জীবনের শেষ পর্যায়ে তিনি নিজেকে মুক্তিযোদ্ধা কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখেন এবং সহযোদ্ধাদের সঙ্গে সময় কাটাতেন।
মরহুমের আকস্মিক মৃত্যুতে চাঁদপুর ৫ এর  সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মরহুমের মৃত্যুতে  গভীর শোক ও তার  পরিবারের প্রতি গভীর   সমবেদনা জ্ঞাপন করেছেন।
রহুমের জানাজার নামাজ রোববার (৫ এপ্রিল) সকাল ১১টায় ফটিকখিরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শাহরাস্তির রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা মহলে তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital