শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৪:৪৩ পিএম
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বানিজ্যমন্ত্রীর সমালোচনা করে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
গতকাল ৫ মার্চ শনিবার বিকেলে ৪ টায়  হাইমচর উপজেলা সদর আলগী বাজার অগ্রণী ব্যাংক রোডে উপজেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর  সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপরী, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, সরদার আবু তাহের, আব্দুল কুদ্দুস মেহনতি, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হোসেন আখন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ খান, জেলা সেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক ছলেমান ঢালি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন গাজী, আলগী উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ নজির আহম্মেদ দেওয়ান, ২নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, নীল কমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মনির সিকদার, হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি ওহেদুর রহমান মোল্লা, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, হাইমচর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, যুগ্ন আহবায়ক জিএম ফজলুর রহমান আকাশ, সোলাইমান মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহম্মেদ আখ, সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, হাইমচর উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারী, কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সবুজ হোসাইন, সদস্য সচিব আহসান হাবীবসহ চাদঁপুর জেলা বিএনপি, হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন- সরকার দেশের উন্নয়নে অনেক সাফল্য অর্জন করলেও এ সরকারের সময় বার বার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ, একাধিকবার গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে অসহায়-দরিদ্র মানুষ আরো অসহায় ও দরিদ্র হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সকল শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। যা সরকারের জন্য মঙ্গলজনক হবে না। বক্তারা নিত্যপ্রয়োজীয় পণ্য, তেল ও গ্যাসসহ সকল পণ্যের দাম কমিয়ে আনার দাবী জানিয়েছে।
তারা আরও বলেন- বড় বড় ইমারত আর আকাশচু‌ম্বী দালানই শুধু উন্নয়ন নয়, প্রকৃতপক্ষে উন্নয়ন হলো- গনমানু‌ষের সহজতর জীবন যাপন। তাই দ্রব্যমূল্যের লাগাম টেনে অসহায় খেটে খাওয়া গণমানুষের নাগালে রাখার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital