বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বপদে ফিরলেন নিউরোসায়েন্সেসের আবাসিক সার্জন মতলবের সন্তান ডাঃ বশীর আহম্মেদ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩১ পিএম
স্বপদে ফিরলেন নিউরোসায়েন্সেসের আবাসিক সার্জন মতলবের সন্তান ডাঃ বশীর আহম্মেদ
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদ খানের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) আদেশ স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর ফলে তিনি তার পূর্বের কর্মস্থল ও পদে পুনর্বহাল হয়েছেন।
ডা. মোঃ বশীর আহম্মেদ মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় এলাকার কৃতি সন্তান।
গত ২ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা ২০২৫ সালের ১৯ অক্টোবর ওএসডি ও হবিগঞ্জ মেডিকেল কলেজে বদলির আদেশটি বাতিল করা হলো।
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর অনিয়মের অভিযোগে ডা. মো. বশীর আহম্মেদ খানকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে হবিগঞ্জ মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছিল। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো সত্যতা মেলেনি। তদন্ত কমিটি তাকে নির্দোষ সাব্যস্ত করে প্রতিবেদন জমা দেওয়ার পরই মন্ত্রণালয় পূর্বের আদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) নিউরোসায়েন্স হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন ডা. মো. বশীর আহম্মেদ খান। তার যোগদানকালে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২৪ মার্চ তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এবং হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে প্রথমবার যোগ দিয়েছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital