বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদককে প্রান্তিকের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:১৫ এম
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদককে প্রান্তিকের সংবর্ধনা

চাঁদপুর প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনেরর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬উপলক্ষে গতকাল চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান কাজী রাসেল।

চাঁদপুর প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গতকাল ২৪এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী  ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান কাজী রাসেল।

এসময় সংবর্ধিত অতিথিবৃন্দ চাঁদপুর প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সফলতা কামনা করেন।

এ সময় সংবর্ধিত অতিথি প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন , প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি । এই সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে আসছে । চাঁদপুর প্রেস ক্লাব এই সংগঠনের প্রতিটি পজিটিভ কাজের সাথে পাশে থাকবো ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital