চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদককে প্রান্তিকের সংবর্ধনা
চাঁদপুর প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনেরর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬উপলক্ষে গতকাল চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান কাজী রাসেল।
চাঁদপুর প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গতকাল ২৪এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান কাজী রাসেল।

এসময় সংবর্ধিত অতিথিবৃন্দ চাঁদপুর প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সফলতা কামনা করেন।

এ সময় সংবর্ধিত অতিথি প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন , প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি । এই সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে আসছে । চাঁদপুর প্রেস ক্লাব এই সংগঠনের প্রতিটি পজিটিভ কাজের সাথে পাশে থাকবো ।






