বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কাদির মোল্লার পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ১:২৪ পিএম
মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কাদির মোল্লার পথসভা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদির মোল্লা বলেছেন, এবারের নির্বাচনে আমি জয়ী হয়ে ইউনিয়নের সকল উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করবো। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে উন্নয়ন করছেন। সেই উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারে যোগ্য প্রার্থীদের নৌকা প্রতীক দিয়েছেন। তাই আপনারা নৌকায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন।

মঙ্গলবার বিকালে উপজেলার সাতানী লতরদি বটতলায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লা এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেখে শুনে যাচাই বাছাই করে নৌকা প্রতীক দিয়েছেন। এই নৌকা প্রতীক মুক্তিযুদ্ধের প্রতীক, জনগণের প্রতীক। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করি। নৌকায় ভোট দিয়ে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আগামী দিনে কলাকান্দা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলব। নৌকা প্রতীক পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল ও কেন্দ্রীয় যুবলীগ নেতা এম ইসফাক আহসানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক বোরহার সরকার, জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, মুক্তিযোদ্ধা শামছুদ্দিন খান, মাওলানা আবু মুছা, যুবলীগ নেতা মনির হোসেন, সাবেক ছাত্রনেতা এসএম আসাদুজ্জামান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।