বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় “বোরো ধান কাটার আগেই পানিতে ডুবলো কৃষকের স্বপ্ন”

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
কচুয়ায় “বোরো ধান কাটার আগেই পানিতে ডুবলো কৃষকের স্বপ্ন”

ধান কাটার ঠিক আগ মুহূর্তে প্রকৃতির নির্মম আঘাতে চাঁদপুরের কচুয়া উপজেলার কৃষকদের স্বপ্ন যেন পানিতে ভেসে গেল। সোমবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী তীব্র ঝড়-বৃষ্টি এবং পরদিন মঙ্গলবারের টানা কয়েক ঘণ্টার বর্ষণে মাঠজুড়ে জমে যায় হাঁটুসমান পানি। এতে পাকা ও আধাপাকা বোরো ধান তলিয়ে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে শুধু পানি আর পানি। কোথাও ধানের শীষ পানির নিচে, কোথাও বা আংশিক ডুবে আছে। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এ বছর কচুয়ায় প্রায় ১৩ হাজার ৪১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। এর মধ্যে অর্ধেকেরও বেশি জমির ধান বর্তমানে পানির নিচে তলিয়ে গেছে।

শুধু ধানই নয়, উপজেলার প্রায় ৩ হেক্টর জমিতে চাষকৃত ভূট্টা (খরিপ ফসল)-ও রক্ষা পায়নি। স্থানীয়দের মতে, প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ ভূট্টা ক্ষেত পানির নিচে ডুবে গেছে, যা কৃষকদের জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

একাধিক কৃষক জানান, “সারা বছরের কষ্ট, ঋণ করে চাষ-সবকিছুুু এখন পানির নিচে। আর যদি বৃষ্টি বাড়ে, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না।”

Model Hospital

তবে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কিছুটা আশার কথা শোনানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফসল পানির নিচে থাকলেও তা এখনই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে-এমনটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তারা এটিকে ‘পানিতে আক্রান্ত’ হিসেবে দেখছেন। দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কম হতে পারে। তবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

বর্তমানে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করা ছাড়া যেন আর কোনো উপায় নেই কচুয়াবাসী কৃষকদের। প্রকৃতির এই অনিশ্চয়তার মাঝেই তাদের ভাগ্য নির্ধারণ হবে-ধান থাকবে, না স্বপ্ন ডুবে যাবে পানির স্রোতে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital