বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেয়ার উদ্যোগ নিয়েছে : শিক্ষামন্ত্রী

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:১১ পিএম
সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেয়ার উদ্যোগ নিয়েছে : শিক্ষামন্ত্রী

কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন,শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চাঁদপুরের কচুয়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কচুয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী  ড. আ ন ম এহসানুল হক মিলন।
​
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন ​ সরকার শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতো এবং ব্যাগ  প্রদান করার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে ​ বিশেষ অতিথি বক্তব্য রাখেন,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
​কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল  সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনায় করেন কোয়া কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
​ফাইনাল খেলায়  বালিকা ৯৫ নং আশরাফপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  বালক কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়   চ্যাম্পিয়ন হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উঠে আসা সেরা চারটি দল  বালক কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital