কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন,শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
চাঁদপুরের কচুয়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কচুয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন সরকার শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতো এবং ব্যাগ প্রদান করার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনায় করেন কোয়া কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
ফাইনাল খেলায় বালিকা ৯৫ নং আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালক কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উঠে আসা সেরা চারটি দল বালক কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।