বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গনমিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:১৯ পিএম
চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গনমিছিল ও সমাবেশ

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন না করে জনগনের সাথে প্রতারণার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য চাঁদপুর জেলার গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ মে শনিবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে সমাবেশ শেষে একটি বিশাল গণ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্বে করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য। এ জন্যই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আজও সময় থাকতে সহজে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বাধ্য করা হবে। রাজপথের আন্দোলন সরকারের জন্য সুফল আনে না। সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, এনসিপির চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম।

Model Hospital

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি নুরে আলম, এনসিপির সদর উপজেলার আহবায়ক তামিম খান সহ ১১ দলের বিভিন্ন নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ জনস্বার্থ বিরোধী। তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছিল। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠি হ্যাঁ এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি টালবাহানা শুরু করেছে। বিএনপি সরকার দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ বাহিনীকে দমন পীড়নের হাতিয়ার বানিয়ে স্বৈরশাসন কায়েম করতে চাচ্ছে। তাই এগারো দলীয় ঐক্যের উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital