শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:১৬ পিএম
চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকালে চাঁদপুর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোসাদ্দেক হোসেন। গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানারা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (চাঁদপুর পুলিশ সুপারের পক্ষে), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নুর, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং ক্লিন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শিক্ষার্থীরা।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে নাজমুন নাহার বলেন, “খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তারা সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠবে। এই টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম। জেলা প্রশাসন সবসময় এ ধরনের শিক্ষামূলক ও সহশিক্ষামূলক কার্যক্রমে পাশে থাকবে।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত খেলাগুলো ছিল—সকাল ১১টা: (বালিকা) চাঁদপুর সদর বনাম হাজীগঞ্জ, দুপুর ২টা ৩০ মিনিট: (বালক) চাঁদপুর সদর বনাম হাজীগঞ্জ, বিকাল ৪টা (বালিকা) মতলব দক্ষিণ বনাম শাহরাস্তি, বিকাল ৪টা (বালক) মতলব দক্ষিণ বনাম শাহরাস্তি। আজ (৫ মে) খেলার সূচি সকাল ১০টা (বালিকা) কচুয়া বনাম ফরিদগঞ্জ সকাল ১১টা (বালক) কচুয়া বনাম ফরিদগঞ্জ, দুপুর ২টা ৩০ মিনিট (বালিকা) মতলব উত্তর বনাম হাইমচর, বিকাল ৪টা (বালক) মতলব উত্তর বনাম হাইমচর।

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।