বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ইউসুফ মিয়াজী

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:২১ পিএম
মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ইউসুফ মিয়াজী
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ইউসুফ মিয়াজী।
​
​বর্তমানে কচুয়া উপজেলা বিএনপি (উত্তর)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
​ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং একজন তুখোড় ও মেধাবী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তাঁর এই নিয়োগের পর স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসী মনে করেন, বিদ্যালয়র শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে ​অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।
​সহ-শিক্ষা কার্যক্রম ও ক্রীড়া চর্চায় নতুন মাত্রা যুক্ত হবে।
নব-নির্বাচিত সভাপতি মোঃ ইউসুফ মিয়াজীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন যে, তিনি বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গচনায় নিরলসভাবে কাজ করে যাবেন।
গত ৫-৫-২০২৬ ইং তারিখে বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত  মাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এই এডহক কমিটি অনুমোদন দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital