শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইউএনও’র মানবিক উদ্যোগে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিশু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৪১ পিএম
শাহরাস্তিতে ইউএনও’র মানবিক উদ্যোগে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিশু
শাহরাস্তিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। প্রতিবন্ধী নাতির চলাচলের জন্য একটি হুইল চেয়ারের প্রয়োজন জানিয়ে দুইজন বৃদ্ধ ব্যক্তি ইউএনও’র বাসভবনে উপস্থিত হলে তাৎক্ষণিকভাবে তাদের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন তিনি।
শনিবার (৯ মে) উপজেলার সরকারি বাসভবনে এ মানবিক ঘটনা ঘটে। জানা যায়, অসহায় পরিবারের প্রতিবন্ধী শিশুটির চলাফেরায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি জানিয়ে সহযোগিতা কামনা করলে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন তা গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং দ্রুত হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন।
হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে শিশুটির পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তারা বলেন, “আমাদের অসহায় অবস্থার কথা শুনে ইউএনও ম্যাডাম যেভাবে আন্তরিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আমরা কখনো ভুলবো না। তাঁর এই সহমর্মিতা আমাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা হয়ে এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, প্রশাসনের দায়িত্ব শুধু দাপ্তরিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। বিশেষ করে অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহযোগিতায় প্রশাসন সবসময় আন্তরিক রয়েছে।
স্থানীয় সচেতন মহল ইউএনও’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল এমন কর্মকাণ্ড প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital