বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর নিকট চাঁদপুর প্রেস ক্লাবের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:৩৩ পিএম
প্রধানমন্ত্রীর নিকট চাঁদপুর প্রেস ক্লাবের আবেদন

শনিবার ১৬ মে ২০২৬ চাঁদপুর সফরে  করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী  আগমন উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। পাশাপাশি ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিকট সাংবাদিকদের মান উন্নয়ন, অবকাঠানো উন্নয়ন ও আথিক অনুদান প্রদানসহ কয়েকটি আবেদন তিনি তুলে ধরেছেন।

লিখিত উক্ত আবেদনে তিনি উল্লেখ করেন,  ঐতিহ্যবাহী ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ পেশাজীবী সংগঠন। চাঁদপুর প্রেস ক্লাব এবং চাঁদপুর জেলার সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আপনি জেনে আনন্দিত হবেন যে, ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাব ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। পেশাদার সাংবাদিকদের যোগ্য নেতৃত্বে সংগঠনটি দীর্ঘকাল ধরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্থানীয় জনকল্যাণে চাঁদপুর প্রেস ক্লাব শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চাঁদপুর প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের বৃহত্তর কল্যাণে আমরা আপনার সদয় হস্তক্ষেপ ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। মাঠ পর্যায়ের পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে আপনার সমীপে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি সশ্রদ্ধচিত্তে পেশ করছি:

Model Hospital

১। দেশের সকল মফস্বল সাংবাদিককে (সংশ্লিষ্ট প্রেস ক্লাব কর্তৃক মনোনীত) নিয়ে ঢাকায় একটি কেন্দ্রীয় মতবিনিময় সভার আয়োজন করা।

২। চাঁদপুর প্রেস ক্লাবের অবকাঠামোগত ও উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় এককালীন বিশেষ অনুদান বরাদ্দ প্রদান।

৩। চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের আর্থিক স্বচ্ছলতা ও আয়বৃদ্ধির লক্ষ্যে ক্লাব বরাবর ১০ (দশ) শতাংশ ভূমি বরাদ্দ (নামজারিসহ) প্রদান এবং উক্ত ভূমিতে মার্কেট নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

৪। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে স্থানীয় পেশাদার সাংবাদিকদের জন্য স্থায়ী আবাসনের সু-ব্যবস্থা নিশ্চিত করা।

৫। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে অসুস্থ্য ও অস্বচ্ছল সাংবাদিকদের চিকিৎসার জন্য বিশেষ আর্থিক সহায়তা তহবিল গঠন।

৬। চাঁদপুর জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কমিটিতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা। এতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ সরকারের জনহিতকর কাজগুলো সম্পর্কে সরাসরি অবগত হতে পারবে।

৭। চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মান বৃদ্ধিকল্পে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।

পেশাদার সাংবাদিকদের উৎকর্ষ সাধন, পৃষ্ঠপোষকতা প্রদান এবং চাঁদপুর প্রেস ক্লাবের অস্তিত্ব রক্ষার্থে উপরোক্ত আবেদনসমূহ সহানুভূতির সাথে বিবেচনা করতে আপনার সদয় মর্জি কামনা করি।

উল্লেখিত বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ, মানবতা ও সাংবাদিকদের কল্যাণে গ্রহণ করবে বলে আশাবাদ দেখতে পারেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital