শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে অধিগ্রহণকৃত সম্পত্তি সীমানা নির্ধারণে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ২:৫৬ পিএম
হাজীগঞ্জে অধিগ্রহণকৃত সম্পত্তি সীমানা নির্ধারণে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন

 হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে অধিগ্রহণকৃত সম্পত্তির মধ্যে ব্যক্তি মালিকানাধীন প্রায় সোয়া ১ শতাংশ সম্পত্তি দখলে নেওয়ার অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন দায়ের করেছেন এক ভুক্তভোগী। কিন্ত লিখিত অভিযোগ দিয়েও কোন সুরাহ্ হয়নি। উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের আকুব আলীর ছেলে ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আ. মতিন গত বছরের ২৭ এপ্রিল অধিগ্রহণকৃত সম্পত্তি সীমানা পরিমাপের জন্য চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেন।

লিখিত আবেদন সূত্রে জানা যায়, ৮১নং টোরাগড় মৌজার বিএস-১১৯ খতিয়ানের ৬০ শতাংশ সম্পত্তি থেকে ৯ শতাংশ সম্পত্তি  অধিগ্রহণ করেন। জারি নং-১১১ (৩০) নোটিশ এর মূলে এল.এ কেইস নং-০৯/২০১৮-১৯ইং ও অধিগ্রহণ সংক্রান্ত চেক নং-০৩১২২৫। পরে আ. মতিন থেকে নেওয়া অধিগ্রহনের সম্পত্তি উপর বালু দিয়ে ভরাট করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভরাট করতে গিয়ে তার বাদ বাকী সম্পত্তির প্রায় সোয়া ১ শতাংশ সম্পত্তি দখল হয়ে যায়। পরে তিনি নিজে সার্ভেয়ার দিয়ে সম্পত্তি পরিমাপ করেন। এতেও তিনি দেখতে পান ওই অধিগ্রহণের মধ্যে তার সোয়া ১ শতাংশ সম্পত্তি চলে গেছে। তিনি কোন উপায়ন্ত না পেয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর নিকট অধিগ্রহনের ৯ শতাংশ সম্পত্তি সঠিক ভাবে পরিমাপ করে নিতে একটি লিখিত আবেদন করেন। লিখিত আবেদনের প্রায় ১১ মাস পার হলেও কোন সুরাহ্ হয়নি। এতে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আ. মতিন ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এ প্রসঙ্গে ব্যবসায়ী আ. মতিন বলেন, আমার মালিকনা ৬০ শতাংশ সম্পত্তি থেকে ৯ শতাংশ সম্পত্তি অধিগ্রহণ করে। কর্তৃপক্ষ কর্মযজ্ঞ করতে গিয়ে বাকী ৫১ শতাংশ সম্পত্তি থেকে প্রায় সোয়া ১ শতাংশ সম্পত্তি অধিগ্রহণের মধ্যে চলে যায়। তাই অধিগ্রহণের ৯ শতাংশ সম্পত্তি সঠিক ভাবে পরিমাপ করে নিতে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করি। কিন্ত আমি আবেদন করেও কোন সুফল পায়নি। এ জন্য আমি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ স্যারের সুদৃষ্টি কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital