সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সরকারী কর্মকর্তাসহ পরিবারের লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৩:১১ পিএম
ফরিদগঞ্জে সরকারী কর্মকর্তাসহ পরিবারের লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জে এক সরকারী কর্মকর্তা, তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ওই সরকারী কর্মকর্তা সামাজিক ভাবে হেনস্থা এবং মানসিক ভাবে ভেঙে পড়েছেন। ঘটনাটি উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের নারকেলতলা গ্রামের নােয়াবাড়িতে।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নাজির হিসেবে কর্মরত ইব্রাহিম খলিল বাবুর পৈত্রিক সম্পত্তি দখল করতে তার সৎ ভাই সেলিম খান উঠে পড়ে লাগে। তিনি বারংবার সম্পত্তি দখলে নিতে ব্যর্থ হন। পরে ইব্রাহিম খলিল বাবু সম্পত্তি রক্ষার্থে ফেব্রুয়ারী মাসে চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মোকাদ্দমা দায়ের করেন। যার মোকাদ্দমা নং-১১৩/২২ইং। এতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠেন সৎ ভাই এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। এমনকি গত বছর সরকারী কর্মকর্তা ইব্রাহিম খলিল বাবুর উপর এবং তার পরিবারের অন্য সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় সৎ ভাই সেলিম খান ও তার ছেলে রহমত উল্ল্যাহসহ তার সন্ত্রাসী বাহিনী। এতে মারাত্মক জখম হন ইব্রাহিম খলিল বাবু। পরে তিনি চিকিৎসা নেন। এখনও তাদের সন্ত্রাসী কার্যকলাপ চলমান রেখেছেন। সে সাথে সেলিম গং চলমান রেখেছেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি।

আরো জানা যায়, সেলিম খান মারধরের অভিযোগ এনে ১ মার্চ চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। তার লিখিত অভিযোগটি আমলে নিয়ে আদালত ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ হোসেনকে নিয়মিত মামলা নিতে নির্দেশ প্রদান করেন। ফরিদগঞ্জ থানা মামলা নং-৫/২২। ওই মামলা প্রধান আসামী ইব্রাহিম খলিল বাবুসহ সবাই গত সোমবার (৭ মার্চ) চাঁদপুর আদালত থেকে জামিন লাভ করেন। বর্তমানে এই মামলাটি তদন্তধীন রয়েছে।

সেলিম খানের আপন বোন জাহানারা বেগম ও মঞ্জুমা খাতুন বলেন, আমার ভাই (সেলিম খান) যে অভিযোগ এনে আমাদেরই আরেক ভাই ইব্রাহিম খলিল বাবুসহ অন্যান্যদের আাসমী করে যে মামলাটি করেছেন তা আদৌ সত্য নয়। এমনকি মামলার এজহারে যে তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে ওই দিন বাড়িতে বা এলাকায় এবং ইউনিয়নের অন্য কোথাও এমন ঘটনা ঘটেনি। এটি আমার ভাইয়ের সাজানো মিথ্যা মামলা।

Model Hospital

একই বাড়ির আরো ২ প্রতিবেশী আ. আজিজ ও আমোয়ার হোসেন মিজি বলেন, সেলিম খান ও তার ছেলে রহমত উল্ল্যাহ দুর্ধর্ষ ব্যক্তি। তার ইব্রাহিম খলিল বাবুকে শুধু শুধু হয়রানি করছে। এখন ঘটনা না ঘটেও নাকি সেলিম ঘটনা সাজিয়ে বাবুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়েছে। যা করছে তা ঠিক করেনি সেলিম খান।

এ বিষয়ে ভূক্তভোগী ইব্রাহিম খলিল বাবু বলেন, আমার পৈত্রিক সম্পত্তি দখলে নিতে সেলিম খান অনেক চেষ্টা করেন। এতে সে সম্পত্তি দখলে নিতে ব্যর্থ হয়ে আমিসহ কয়েকজনের বিরুদ্ধে সাজানো একটি মিথ্যা মামলা দায়ের করেন। যে মামলাটি আমাদের বিরুদ্ধে দায়ের করেছে সেটির নিরপেক্ষ তদন্ত দাবি করছি তদন্তকারী কর্মকর্তার কাছে।

এ বিষয়ে সেলিম খান এর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’