বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আদর্শ শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৩:৩৬ পিএম
আদর্শ শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
মোঃ সাজ্জাদ হোসেন রনি : খেলাধুলা- শারীরিক, মানসিক উন্নয়ন ও মেধা বিকাশে সহায়ক’ এ শ্লোগানে আদর্শ শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। করোনা মহামারির ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত শ্রেণী শিক্ষায় শিক্ষার্থীদের মনোনিবেশ করতে আয়োজিতএ ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
৮ মার্চ ২০২২ মঙ্গলবার সকালে আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলি জনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, প্রমুখ।
উদ্বোধনকৃত তিনদিন ব্যাপী এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রথম দিনে স্কুলের অধ্যক্ষ আবদুল লতিফ এর সার্বিক তত্বাবধানে সিনিয়র শিক্ষক এস এম মতিন এর পরিচালনায় ডিসপ্লে প্রদর্শিত হয়েছে। উপাধ্যক্ষ ফালগুলি মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও কাকলী রাণী দাস এর নেতৃবৃন্দ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৯ মার্চ বুধবার সকল শ্রেণির বালক বালিকা ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ মার্চ বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো ইভেন্ট সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital