শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা কারাগারে মাদকবিরোধী আলোচনা সভা

কারাগার শুধু শাস্তি ভোগের স্থান নয়, বরং নিজেকে নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্র : চাঁদপুর ডিসি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:২০ পিএম
কারাগার শুধু শাস্তি ভোগের স্থান নয়, বরং নিজেকে নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্র : চাঁদপুর ডিসি

চাঁদপুর জেলা কারাগারে কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত জীবন গঠনের উদ্দেশ্যে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান বলেছেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজ ধ্বংসকারী ব্যাধি। যারা কোনো না কোনো কারণে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তাদের জন্য সংশোধন ও আত্মশুদ্ধির সুযোগ রয়েছে।

সোমবার (৮ জুন) সকালে চাঁদপুর জেলা কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা কারাগারের যৌথ উদ্যোগে কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাদক মুক্ত জীবন গঠনের উদ্দেশ্যে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক কারাবন্দিদের উদ্দেশে বলেন, কারাগার শুধু শাস্তি ভোগের স্থান নয়; বরং নিজেকে নতুনভাবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মাদকের অন্ধকার পথ থেকে সরে এসে সৎ, কর্মমুখী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক মানুষ পরিবর্তনের সুযোগ পাওয়ার অধিকার রাখে। সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে এবং তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধের চর্চাই একটি নিরাপদ, সুস্থ ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

এসময় জেলা কারাগারের জেলার মোঃ জুবাইর হোসেন, কারাগারের নতুন সহকারী সার্জন ডাঃ মামুন সরকার

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাদক মামলায় আটক কারাবন্দিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে কারাবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital