মতলব দক্ষিণ উপজেলার পূর্ব বাড়ৈগাঁও মানব সেবা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব বাড়ৈগাঁও মানব সেবা সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত মাদকবিরোধী ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগাফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে পূর্ব বাড়ৈগাঁও এলাকায় সংগঠনের লিজকৃত মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ইলিশের বাড়ি চাঁদপুর (সারপাড়) স্পোর্টিং ক্লাব বনাম কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই স্পোর্টিং ক্লাব। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে ৪০ মিনিটের এ খেলায় ২-০ গোলে ইলিশের বাড়ি চাঁদপুরের কাছে পরাজিত হয় দারাশাহী তুলপাই স্পোর্টিং ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
সংগঠনের সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সী, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মোঃ মামুন, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন বকাউল প্রমুখ।
খেলায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রধান।
খেলা পরিচালনায় ছিলেন, আশিকুর রহমান বাবু, হালিম বেপারি, আল-আমিন পাটোয়ারী, হুসাইন বেপারী, মিনহাজ বেপারী, রাসেল প্রধান, রজ্জব প্রধান, শাহাদাত হোসেনসহ সংগঠনের সদস্যরা। খেলায় ধারাভাষ্য দেন বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ ফয়সাল আহমেদ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।