শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ২ জন আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ মার্চ, ২০২২, ৪:৪৪ পিএম
ফরিদগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ২ জন আহত

এস এম ইকবাল : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জের ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীর কর্মী সমর্থকদেও মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে বাবু নামের এক যুবকরে হাত ভেংগে যাওয়া সহ ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে ওই ইউনিয়নের ধানুয়া বাজারে। গুরুতর আহত বাবুকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ১১ মার্চ শুক্রবার সন্ধায় উক্ত ইউনিয়নের দীঘলদি গ্রামে জায়গা জমি নিয়ে দুই পক্ষের সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য শালিসী বৈঠক হওয়ার কথা ছিল। এ বৈঠকে সাবেক ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ট হিসিবে পরিচিত আবুল বাসার বাসুর উপস্থিতি দেখে বর্তমান চেয়ারম্যান শাহ আলম শেখের লোকজন বাসুর উপস্থিতির কারন জানতে চায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে বৈঠক হয়নি। পরে দু পক্ষের লোকজনই ধানুয়া বাজারে তর্কবিতর্কের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।

উক্ত খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই নাছির উদ্দীন সঙ্গীয় পুলিশের ফোর্সসহ ঘটনাস্থলে এসে উক্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ সময় ওই বাজারের ব্যবসায়ীরা দোকান পার্ট বন্ধ করতে বাধ্য হয়।

এ নিয়ে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেন, নব নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম শেখের লোকজন অহেতুক আমার ২ জন লোককে পিটিয়ে একজনের হাত ভেংগেছে অপরজনের আগুল ভেংগেছে।

Model Hospital

অপরদিকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, সাবেক চেয়ারম্যান সোহেল চৌধুরীর লোকজন পূর্বের মতো তাদের অবৈধ প্রভাব বিস্তার করতে আমার লোকদের উপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আমি নিজে থানায় ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে এসে উক্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital