বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:১২ পিএম
শাহরাস্তিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা
শাহরাস্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাঁদের এই সর্বোচ্চ বলিদানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের স্মৃতি ও স্বপ্নকে লালন করে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ সমাজ গঠন করাই হোক আমাদের মূল লক্ষ্য।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজানের এর সঞ্চালনায়  এতে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা  শাহরাস্তি থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম,যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,প্রাণী সম্পদ কর্মকর্তা মাকসুদুল আলম,  ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ,চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, ​সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  জুলাই আন্দোলনে  বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করতে গিয়ে ঢাকায় বাড্ডায় ও মিরপুর অন্যান্য স্থানে গুলিবিদ্ধ ও আহত   যুদ্ধা আলামিন, হোসেন সজিব, নাজমুল হোসেন,  রাকিব হোসেন,ছাত্র শরীফ এবং মহসিন, আবুল বাশার, স্থানীয় বীর জনতা, বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য জনপ্রতিনিধি, ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital