শাহরাস্তিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:১২ পিএম
শাহরাস্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাঁদের এই সর্বোচ্চ বলিদানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের স্মৃতি ও স্বপ্নকে লালন করে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ সমাজ গঠন করাই হোক আমাদের মূল লক্ষ্য।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজানের এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা শাহরাস্তি থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম,যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,প্রাণী সম্পদ কর্মকর্তা মাকসুদুল আলম, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ,চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করতে গিয়ে ঢাকায় বাড্ডায় ও মিরপুর অন্যান্য স্থানে গুলিবিদ্ধ ও আহত যুদ্ধা আলামিন, হোসেন সজিব, নাজমুল হোসেন, রাকিব হোসেন,ছাত্র শরীফ এবং মহসিন, আবুল বাশার, স্থানীয় বীর জনতা, বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য জনপ্রতিনিধি, ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





