বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দৈনিক খোলা কাগজ-এর বিশেষ প্রতিনিধি কাদের পলাশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:২২ পিএম
দৈনিক খোলা কাগজ-এর বিশেষ প্রতিনিধি কাদের পলাশ

নীল সাগর গ্রুপের মালিকানাধীন জাতীয় দৈনিক খোলা কাগজ এর বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন লেখক ও লোকগবেষক সাংবাদিক কাদের পলাশ। ১ জুলাই ২০২৬ খ্রি. থেকে তার এ পদোন্নতি কার্যকর হয়। ১১ জুলাই পত্রিকাটির নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন কর্তৃক স্বাক্ষরিত পদোন্নতিপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। ২০২০ সালে তিনি পত্রিকাটিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে তিনি সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পান।

কাদের পলাশ পরীক্ষামূলক সম্প্রচারে থাকাকালীন সময় থেকে স্টার নিউজ-এ স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন ০১ নভেম্বর থেকে। এর আগে ৩০ অক্টোবর তিনি দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল যমুনা টিভির স্টাফ রিপোর্টার (চাঁদপুর) হিসেবে ৪বছর দায়িত্ব পালন শেষে অব্যহতি নেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিক কাদের পলাশ বলেন, জেলা শহরে কাজ করে জাতীয় প্রথম শ্রেণীর একটি পাঠকপ্রিয় পত্রিকার বিশেষ প্রতিনিধি হওয়া নিশ্চয় আনন্দের। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি। আশা করছি, আমার মেধা শ্রম কাগুজে পত্রিকার পাঠকদের প্রত্যাশা পূরণ করতে পারবো। এক্ষেত্রে প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন দপ্তর সহ চাঁদপুরের জনমানুষের সহযোগিতা কামনা করছি।

কাদের পলাশ একাধারে কবি, গীতিকবি, গল্পকার, লোকগবেষক, সাংবাদিক ও সংগঠক। সাহিত্য একাডেমি, চাঁদপুর এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কাদের পলাশের কিশোর বয়সে লেখালেখির হাতেখড়ি হলেও তার সাহিত্য কর্ম পত্রিকায় প্রথম প্রকাশ ২০০৭ সালে। একই বছর সাংবাদিকতায় পথ চলা শুরু হলেও ২০০৯ সাল থেকে মাঠপর্যায়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি ২০১২ সাল থেকে টেলিভিশনে সাংবাদিকতা শুরু করেন।

Model Hospital

২০১৯-২০২৪ পর্যন্ত দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বর্তমানে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সাল থেকে চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। ২০২২ সাল থেকে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।

চাঁপুর ইতিহাস ঐহিত্য পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন কাদের পলাশ। (২০১৫-২০১৭) চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত একটি উচ্চ বিদ্যালয়ে ৩ বছর শিক্ষকতা করেন। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। কাদের পলাশ চাঁদপুর শহরে স্থায়ী বসবাস করলেও তার পৈত্রিক বাড়ি কচুয়ার বাসাবাড়িয়া গ্রামে। তার লেখা গল্প, কবিতা, উপন্যাস ও গবেষণাধর্মী বই প্রকাশ হয়েছে ১২টি। অনূপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪ সহ সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital