বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১৯ জুলাই কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী সংসদ কর্তৃক চাঁদপুর জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটিকে বিলুপ্ত করে নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

১৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে রঞ্জীত রায় চৌধুরীকে আহ্বায়ক, অঞ্জন মিত্রকে সিনি: যুগ্ম-আহ্বায়ক এবং কানু দত্তকে সদস্য সচিব ও অমল কান্তি ধরকে যুগ্ম-সদস্য সচিব করা হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে স্বাক্ষরিত পত্রে এই কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

নবগঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন– প্রধান উপদেষ্টা রতন চন্দ্র দাস, উপদেষ্টা চন্দন ঘোষ, আহ্বায়ক রঞ্জীত রায় চৌধুরী, সিনি: যুগ্ম-আহ্বায়ক: অঞ্জন মিত্র, যুগ্ম-আহ্বায়ক দীপঙ্কর রায় দীপক, সদস্য সচিব কানু দত্ত, যুগ্ম-সদস্য সচিব অমল কান্তি ধর ও মদন মোহন সাহা।

Model Hospital

নবগঠিত কমিটির কার্যকরী সদস্যরা হলেন, পরেশ চন্দ্র দাস, গৌতম ঘোষ, গণেশ রায়, অখিল চন্দ্র দেবনাথ, বিপুল মজুমদার, লিটন সরকার, বিপ্লব দাশ কুটি, সুমন চন্দ্র দে ও সুদর্শন চন্দ্র দাস।

নবগঠিত চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক রঞ্জীত রায় চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে চাঁদপুর জেলা শাখার নতুন আহবায়ক কমিটির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। একই সাথে চাঁদপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে তাদের নতুন দায়িত্ব গ্রহন করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আশা করি সকলের বলিষ্ঠ নেতৃত্বে চাঁদপুর জেলায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital