বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একটি যোগ্য শিক্ষার্থীও যেন নিবন্ধনের বাইরে না থাকে : ইউএনও মনির খাতুন

শাহরাস্তিতে নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে জোর প্রস্তুতিমূলক সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:১৫ পিএম
শাহরাস্তিতে নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে জোর প্রস্তুতিমূলক সভা
সারাদেশের ন্যায় শাহরাস্তির গ্রামাঞ্চলে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে সরকারের উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচির নিবন্ধন কার্যক্রম সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায়  উপজেলার প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসার যোগ্য শিক্ষার্থীকে নিবন্ধনের আওতায় আনতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ উপলক্ষে সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুন। এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষা ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও মনিরা খাতুন বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। অনেক প্রতিভাবান শিশু-কিশোর সুযোগের অভাবে হারিয়ে যায়। তাদের খুঁজে বের করে পরিচর্যা করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। উপজেলার একটি যোগ্য শিক্ষার্থীও যেন নিবন্ধনের বাইরে না থাকে, সে বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, “শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরও নিবন্ধনে উদ্বুদ্ধ করতে হবে।”
সভায় জানানো হয়, ১০ থেকে ১৪ বছর বয়সী, অর্থাৎ ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬-এর মধ্যে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য অনলাইন জন্মনিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, প্রয়োজনীয় শিক্ষাগত কাগজপত্র এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে।
এ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, টেনিস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসসহ মোট ১৮টি ইভেন্টে বালক ও বালিকারা অংশগ্রহণের সুযোগ পাবে।
সভায় আরও জানানো হয়, ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইন নিবন্ধন চলবে। আগ্রহী শিক্ষার্থীরা notunkurisports.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
সভা শেষে বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের সুপ্ত ক্রীড়া প্রতিভাদের খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে দেশের জন্য দক্ষ খেলোয়াড় তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital