শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের কৃতি সন্তান অ্যাড. নাহিদ ঢাকার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:০৯ পিএম
ফরিদগঞ্জের কৃতি সন্তান অ্যাড. নাহিদ ঢাকার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি
রাজধানীর চকবাজার থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ।
সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: বিদ্যালয় শাখা/DHAKA MAHANAGARI/ 108141/ 2603736) তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী তাঁকে চার সদস্যবিশিষ্ট এই এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাহিদুল ইসলামের পৈতৃক নিবাস চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চরা গ্রামে। পেশাগত জীবনে তিনি একজন সফল আইনজীবী ও দক্ষ সংগঠক।
সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অ্যাডভোকেট নাহিদুল ইসলামের দীর্ঘ পথচলা রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সিনিয়র সহ-সভাপতিসহ চকবাজার ও অবিভক্ত লালবাগ থানা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্বের স্বাক্ষর রাখেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা রাজনৈতিক প্রতিকূলতা ও মামলার মুখোমুখি হয়েছেন। শত প্রতিকূলতার মাঝেও তিনি আইনি পেশার মাধ্যমে দলমত নির্বিশেষে বহু নির্যাতিত নেতাকর্মীকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অ্যাডভোকেট মোহাম্মদ নাহিদুল ইসলাম ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। তাঁর সুদৃঢ় নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক শিক্ষাকার্যক্রম, শৃঙ্খলা ও মানোন্নয়নে নতুন গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital